টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মহাকাশ নিয়ে অতি উৎসাহীরা এবার বৃহস্পতির চাঁদে নিজের নাম পাঠাতে পারবেন। এখন পর্যন্ত সাত লাখ ব্যক্তি নিজের নাম খোদাইয়ের জন্য আবেদন করেছেন।
আমেরিকান স্পেস এজেন্সি নাসা বৃহস্পতি গ্রহের চাঁদ ইউরোপায় পাঠানোর জন্য নাম দেয়ার আমন্ত্রন জানিয়েছে। এই নামগুলি একটি মাইক্রোচিপে সংযুক্ত করে মহাকাশযানের মাধ্যমে পাঠানো হবে।
জানা গিয়েছে, ‘ম্যাসেজ ইন এ বোতল’ প্রজেক্টের আওতায় মার্কিন কবি অ্যাডা লিমনের কবিতার পাশে নিজেদের নাম খোদাই করার জন্য ব্যক্তিদেরকে আমন্ত্রন জানানো হয়েছে। ইউরোপা ক্লিপার নামে রোবটিক মহাকাশযানটিতে লেজারের মাধ্যমে নথিভুক্ত নাম খোদাই করা একটি মাইক্রোচিপ থাকবে।
মহাকাশযানটি সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে। ২০২৪ সালের অক্টোবরে মহাকাশযানটি উৎক্ষেপন করা হবে; যা ছয় বছর ধরে ১৮০ কোটি মাইল (২৬০ কোটি কিলোমিটার) ভ্রমন করবে। এখন পর্যন্ত সাত লাখ ব্যক্তি নিজেদের নাম খোদাইয়ের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে।
সব নাম সংগ্রহের পর সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মাইক্রোডিভাইসেস ল্যাবরেটরিতে নাসার জেট প্রোপালসন ল্যাবরেটরির টেকনিশিয়ানরা একটি ডাইম আকৃতির সিলিকন মাইক্রোচিপে ইলেক্ট্রন বীম ব্যবহার করে নামগুলো খোদাই করবেন। প্রতিটি লাইন ৭৫ ন্যানোমিটারের কম ; যা মানুষের একটি চুলের প্রস্থের এক হাজারভাগের এক ভাগ সমান।
নাসা জানিয়েছে, ‘সাহিত্যিক অ্যাডা লিমনের লেখা মূল কবিতা ‘ইন প্রেইস অব মিস্ট্রি’ খোদাই করা একটি ধাতব প্লেটের সাথে চিপটি সংযুক্ত থাকবে। মহাকাশযানের বাইরের অংশে চড়ে এই কবিতা ও নামগুলি একটি বোতলে পাঠানো বার্তার মতো হবে।
মহাকাশযানটি তার সফরের সময় বৃহস্পতির চাঁদ মানুষের বসবাসের জন্য উপযোগি কিনা তা বুঝতে গবেষণার জন্য ইউরোপার বায়ুমন্ডল, বরফের ভূপৃষ্ঠ এবং সমুদ্রের উপরিঅংশ থেকে নমুনা সংগ্রহ করা হবে।
এনডিটিভি/আরএপি
from টেক শহর https://ift.tt/XPqpnMd