ইউরোপে মেটার সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : মেটার সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম ইউরোপে সাবস্ক্রিপশন ব্যবস্থা চালু করেছে। প্লাটফর্মদুটিকে বিজ্ঞাপনবিহীন রাখতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। অবশ্য বিজ্ঞাপনমুক্তভাবে ব্যবহার করতে হলে মাসে ৯ দশমিক ৯৯ ইউরো অর্থ পরিশোধ করতে হবে গ্রাহককে।

এদিকে ইউরোপের গ্রাহকদের কাছে দুই ধরনের সুযোগ রেখেছে মেটা। একটি হচ্ছে প্লাটফর্মটি বিনামূল্যে ব্যবহার করা; তবে এর বিনিময়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করবে মেটা। আরেক উপায় হচ্ছে সাবস্ক্রিপশন ফিয়ের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত থাকা।

যুক্তরাজ্য সাবস্ক্রিপশন ফিয়ের বিনিময়ে বিজ্ঞাপনমুক্ত প্লাটফর্ম পাওয়ার এ সুবিধা আওতার বাইরে রয়েছে। ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলে বিজ্ঞাপনকেন্দ্রিক নীতিমালা ভঙ্গের অভিযোগে গত জানুয়ারিতে ৩৯ কোটি ইউরো জরিমানা দিতে হয় মেটাকে।

ইইউর পক্ষ থেকে সেসময় বলা হয়েছিল ,গ্রাহকদের ডাটা ব্যবহারের চলমান পদ্ধতি মেনে নেয়া অথবা প্লাটফর্মটি ছেড়ে দেয়ার যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে এ ধরনের ‘জোরপূর্বক’ ব্যবহার করতে পারে না কোম্পানিটি।

চলতি মাস থেকেই ইইউ, ইউরোপিয় ইকোনমিক এরিয়া এবং সুইজারল্যান্ডের গ্রাহকদের জন্য নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থাটি চালু হবে।

সর্বপ্রথম ১৮ বছর বয়সের উপরের বয়সের ব্যক্তিদের জন্য নিয়মটি প্রযোজ্য হবে। অবশ্য নীতিমালা ভঙ্গ না করেই কিভাবে ইইউর তরুনদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেয়া যায় সে বিষয়টি নিয়েও ভাবছে মেটা। নতুন সাবস্ক্রিপশন ব্যবস্থা অর্থ উপার্জন নয় ইইউর উদ্বেগ কমানোর উদ্দেশ্যে নেয়া হয়েছে।

মেটার পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিজ্ঞাপন সমর্থিত ইন্টারনেটে বিশ্বাস করি। কারণ এটি মানুষের অথনৈতিক অবস্থা নির্বিশেষে ব্যক্তিগত পণ্য ও সেবা নেয়ার সুযোগ করে দেয়।

এরমধ্যে বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন ক্রয়ের সুযোগ করে দেয়ার সুবাদে ইউরোপিয় রেগুলেটরদের সাথে একটি ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়েছে। পাশাপাশি ইইউ, ইইএ এবং সুইজারল্যান্ডে গ্রাহকদের সেবা দিতে পারবে। মেটার পক্ষ থেকে আরো বলা হয়েছে, ইউরোপিয় রেগুলেটরদের এই চেতনা ও উদ্দেশ্যকে আমরা শ্রদ্ধা করি। আমরা তাদের নিয়ম মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিবিসি/আরএপি



from টেক শহর https://ift.tt/vUbirut
নবীনতর পূর্বতন