ফাইভজি প্রকল্প, বিটিসিএলের সাবেক ভারপ্রাপ্ত এমডি সাময়িক বরখাস্ত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর সাবেক ভারপ্রাপ্ত এমডি আসাদুজ্জামান চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘ফাইভজি উপযোগিকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ‘টেন্ডার অফ সাপ্লাই ইন্সটলেশন, টেস্টিং অ্যান্ড কমিশনিং অব এএসওএন বেজড ডিডব্লিউডিএম ট্রান্সমিশন সিস্টেম অন টার্ন কি বেসিস‘ দরপত্র নিয়ে এই কর্মকর্তা বরখাস্ত হলেন।

গত ২২ অক্টোবর তাকে বিটিসিএল হতে এবং ডিজিটাল সংযোগের জন্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকীকরণ প্রকল্প হতে সরিয়ে টেলিযোগাযোগ অধিদপ্তরে জিএম (ইঞ্জিনিয়ার) হিসেবে পদায়িত করা হয়।

তার বিরুদ্ধে দরপত্র বাতিলে বিধি বহির্ভূত সিদ্ধান্ত এবং অসৎ উদ্দেশে কাজ করার অভিযোগ এনেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার তাকে বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দরপত্রে সকল আবেদনকারীকে বাতিলপূর্বক পিপিআর-২০০৮ এ বর্ণিত সময়সীমা ১৫ দিন না মেনে ৫৫ দিন পরে পুনঃ দরপত্র আহবানের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। বিষয়টি তার এখতিয়ার বহির্ভূত। বিষয়টি নিয়ে ত্রুটি বিচ্যুতি সংশোধনপূর্বক পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলস-২০০৮ অনুসরণ করে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হলেও তিনি তা পরিপালন করেননি ।

‘তার এসব সিদ্ধান্ত বিধি বহির্ভূত এবং অসৎ উদ্দেশে করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে । এহেন আচরণ সরকারি কর্মচারী (শৃংখলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর খ, অ, আ, ই, উ মোতাবেক অসদারণ যা উক্ত বিধিমালার বিধি-৩ (খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ’ বলা হয় প্রজ্ঞাপনে।



from টেক শহর https://ift.tt/9yoUHXr
নবীনতর পূর্বতন