টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বাংলালিংকের ২ হাজার টাওয়ার দেখভাল করবে সামিট টাওয়ার্স। বুধবার বাংলালিংক এবং সামিট টাওয়ার্স লিমিটেড এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তির আওতায়, সামিট টাওয়ার্সকে বাংলালিংকের ২ হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলালিংককে দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে।
টেলিকম খাতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকার ও বিটিআরসি ২০১৮ সালে টাওয়ার শেয়ারিং নীতিমালা প্রণয়ন করে।
চার প্রতিষ্ঠান পাচ্ছে টাওয়ার শেয়ারিংয়ের লাইসেন্স
সামিট টাওয়ার্স-এর দক্ষতা কাজে লাগানোর ফলে বাংলালিংক এর মূল সেবা, যেমন উন্নত ফোরজি সংযোগ এবং টফি ও মাইবিএল-এর উপর প্রাধান্য দিতে পারবে। সামিট টাওয়ার্স-এর চুক্তিটি বাংলালিংক-এর সত্ত্বাধিকারী কোম্পানি ভিওন-এর লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে করা হয়েছে।
ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু বলেন, আমাদের বিভিন্ন মার্কেটে ভিওন-এর অপারেটরগুলি ডিজিটাল অপারেটরে রূপান্তরিত হচ্ছে এবং অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করছে। আজকের এই চুক্তিটি বিশেষ এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র বাংলালিংক-এর জন্য নয়, সমগ্র দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ। এর ফলে ডিজিটাল অপারেটর হিসাবে আমরা বাংলালিংক-এর মূল সেবাগুলির উপর মনোযোগ দিয়ে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন গ্রাহক চাহিদা পূরণ করে যেতে পারবো।”
বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, বাংলালিংক সাফল্যের সাথে দেশজুড়ে বিস্তৃত ডিজিটাল অপারেটর হিসাবে এগিয়ে চলেছে। এর উন্নত ১ ফোরজি সংযোগ এবং সেরা ডিজিটাল সেবা যেমন টফি ও মাইবিএল আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। সামিট টাওয়ার-এর সাথে এই চুক্তি আমাদেরকে ডিজিটাল সেবার উপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে।
সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেড-এর চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, “এই কৌশলগত চুক্তিটির মাধ্যমে বাংলালিংক ও দেশের সবচেয়ে বড় ইনটেগ্রেটেড টেলিকমিউনিকেশনস কোম্পানি সামিট-এর মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হল। ভবিষ্যতে আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে।
তিনি বিশ্বাস করেন, ভিওন-এর সহায়তায় এই যৌথ উদ্যোগ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে। আমাদের পারস্পরিক সম্পর্ক এই অঞ্চলে অনন্য উদাহরণও সৃষ্টি করবে।
সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আরিফ আল ইসলাম বলেন, “এই চুক্তির মাধ্যমে সামিট টাওয়ার্স একটি অন্যতম টাওয়ার অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যাত্রা শুরু করার প্রথম ৫ বছরের মধ্যে আমাদের কোম্পানির টাওয়ারের সংখ্যা প্রায় ৪,৫০০-তে পৌঁছেছে।
সামিট কমিউনিকেশনস লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ফাদিয়া খান এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টাওয়ার শেয়ারিংয়ে টেলিটক-সামিট টাওয়ার্স চুক্তি
from টেক শহর https://ift.tt/KqkZR3X