টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে এআই সৃষ্ট ছবি ও কন্ঠ ব্যবহারের অভিযোগে একটি এআই অ্যাপ ডেভেলপারের বিরুদ্ধে মামলা করেছেন অস্কার মনোনীত অভিনেত্রী স্কারলেট জোহানসন। জানা গেছে লিসা এআই:৯০এস ইয়ারবুক অ্যান্ড অ্যাভাটার নামে একটি এআই ইমেজ এডিটরের ২২ সেকেন্ডের বিজ্ঞাপনটিতে জোহানসনের এআই সৃষ্ট কন্ঠ ও ছবি ব্যবহার করা হয়েছে।
বিজ্ঞাপনটিতে পর্দার পেছনে ব্ল্যাক উইডোতে জোহানসনের একটি বাস্তব ক্লিপ দেখানো হয়; সেখানে জোহানসন বলছেন, ‘কি খবর বন্ধুরা? আমি স্কারলেট এবং আমি চাই তোমরাও আমার সাথে যোগ দাও।’ তারপরই এটি এআই’র সৃষ্ট ছবি এবং এআই অ্যাপটিকে প্রচার করা তার কন্ঠের একটি ক্লোন সংস্করনে রূপান্তরিত হয়। কনভার্ট সফটওয়্যার নামের একটি কোম্পানি মাল্টিপল লিসা এআই অ্যাপসটি তৈরি করেছে। অ্যাপটি এখনো গুগল প্লে এবং অ্যাপ স্টোরে রয়েছে।
জোহানসনের আইনজীবি কেভিন ইয়র্ন বলেছেন, জোহানসন আইনি দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রন করছেন। আমরা বিষয়টি হালকাভাবে নেই নি। এই পরিস্থিতিতে আমাদের স্বাভাবিক কাজকর্ম অনুযায়ি আমাদের হাতে থাকা সমস্ত আইনি ব্যবস্থা দিয়ে এর প্রতিকার করবো।’
হলিউডে জোহানসন খুবই জনপ্রিয় একটি মুখ। তিনি ডলসে অ্যান্ড গ্যাবানা এবং লুইস ভুইতনের মতো দামি কোম্পানির মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার অনুমতি ছাড়াই এভাবে তার এআই অবয়ব ব্যবহার করার বিষয়টি বিশ্বাস করা কঠিন।
তারকাদের মতো দেখতে এআই সংস্করন ব্যবহার করা বর্তমানে নতুন এক প্রবনতা হয়ে উঠেছে। ইতোমধ্যে অভিনেতা টম হ্যাংকস তার ভক্তদের সতর্ক করে বলেছেন তার মতো দেখতে এআই সংস্করন প্রতারণামূলক পণ্যের প্রচারণায় ব্যবহার করা হচ্ছে।
যদিও কারো অনুমতি ছাড়া এআই সংস্করন ব্যবহার করলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পরিস্কার আইন নেই। অনেকে অবশ্য একে গোপনীয়তা রক্ষা আইনসংশ্লিষ্ট বলে মনে করেন। অবশ্য ক্যালিফোর্নিয়াতে অনুমতি ছাড়া কোন বিজ্ঞাপন বা প্রচারনার কাজে কারো ‘নাম, কন্ঠ, স্বাক্ষর বা ছবি’ ব্যবহার করা হলে তা দেওয়ানি মামলার অধিভুক্ত হবে।
এনগেজেট/আরএপি
from টেক শহর https://ift.tt/MkdYrGt