গণিত , রসায়নের সহজ সমাধান মিলবে গুগলের সার্চ ও লেন্স বারে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : অংক বা রসায়নের কোন জটিল সমাধান আমরা প্রায়ই গুগলের সার্চ বারে খুঁজে থাকি। তবে সমস্যা হচ্ছে, কি খুঁজছি সে বিষয়টিই সার্চ বারকে সঠিকভাবে বোঝানো যায় না অনেকসময়। এ ধরনের জটিল সমস্যাগুলো সহজে সমাধান করতে সার্চ এবং লেন্স এই অ্যাপ দুটোয় বেশ কিছু নতুন আপডেট যোগ করেছে গুগল।

সার্চ অ্যান্ড লেন্সে আপডেট হওয়া নতুন ফিচারগুলোয় এসইটিএম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিকস সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কোন সমীকরন প্রয়োজন তা খুব সহজেই বুঝিয়ে দেয়া হয়।

গণিত, পদার্থবিদ্যা ও জ্যামিতি, গণিতের কোন সমস্যা সমাধান করার সময় যদি পরবর্তী ধাপ সম্পর্কে নিশ্চিত না হওয়া যায় তাহলে হতাশ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এখন সার্চ বারে এর সমাধান চাইলে ত্রিকোনমিতি এবং ক্যালকুলাসের মতো বিষয়গুলোতে আগের চেয়ে বেশি সাহায্য পাওয়া যাবে। এজন্য সার্চ বারে সমীকরন বা অবিচ্ছেদ্য অংশটি টাইপ করতে হবে অথবা লেন্সের সাহায্যে একটি ছবি নিলেই হবে। এরপর ধাপে ধাপে সমস্যার ব্যাখ্যা এবং সমাধান দেয়া হবে। ডেস্কটপে অভিজ্ঞতাটি নিতে ‘ম্যাথ সলভার’ টাইপ করতে হবে। মোবাইলেও খুব শিগগিরই তা পাওয়া যাবে।

এছাড়া শব্দ সংশ্লিষ্ট সমস্যারও সমাধান পাওয়া যাবে নতুন আপডেটে। উচ্চবিদ্যালয়ের পদার্থবিদ্যার অনেক মৌলিক বিষয় দিয়ে এটি শুরু করা হয়েছে। এই আপডেট অনেক পরিচিত ও অপরিচিত মান শনাক্ত করতে এবং কোন সূত্র কখন ব্যবহার করতে হবে বুঝিয়ে দেয়।

পদার্থবিদ্যা ও ক্যালকুলাসের সমস্যার বাইরে সার্চ বারে জ্যামেতিক সমাধান পাওয়া বেশ চ্যালেঞ্জের ছিলো। কারণ জ্যামেতিক সমস্যাগুলো শুধুমাত্র লেখার মাধ্যমে বোঝানো যায় না। যেমন- আপনাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এজন্য ত্রিভুজের একটি ছবির পাশাপাশি দুই বাহুর পরিমাপ দেয়া আছে। এখন এই সমস্যার ছবি ছাড়া কথায় বোঝানো কঠিন। এক্ষেত্রে লেন্সে ছবি নিলে ধাপে ধাপে এর সমাধান পাওয়া যাবে।

সার্চ বারে এসটিইএম কনসেপ্টগুলো ভিজ্যুয়ালি অনুসন্ধান করা আপনি হয়তো মাইক্রোকন্ড্রিয়া সম্পর্কে জানেন । তবে এর ভেতরের ঝিল্লির মধ্যে ক্রিস্টা অথবা ম্যাট্রিক্স তৈরি করে সে সম্পর্কে অবগত নন। এক্ষেত্রে সার্চ বারে নতুন যুক্ত হওয়া থ্রিডি মডেল জীববিজ্ঞান,রসায়ন, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যাসংশ্লিষ্ট প্রায় এক হাজার বিষয়ের ওপর সংজ্ঞা এবং পর্যালোচনাসহ ডায়াগ্রাম পাবেন।

আরএপি

আরও পড়ুন

গুগলের নতুন ফোনে এআই প্রযুক্তি ঘিরে ম্যানিপুলেশনের শঙ্কা

গুগলের বিরুদ্ধে আইন ভঙ্গ করে শীর্ষ সার্চ ইঞ্জিন হওয়ার অভিযোগ

এবার তাহলে প্রতিযোগী পেলেন গুগল সিইও পিচাই !



from টেক শহর https://ift.tt/ozm3evV
নবীনতর পূর্বতন