সূর্যের উপরিভাগে দেখা মিললো আলোকজ্জল অরোরার

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : প্রথমবারের মতো সূর্যের উপরিভাগে ‘অরোরার সদৃশ’ উজ্জ্বল রেডিও তরঙ্গ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এটি দেখতে পৃথিবীর উত্তরের আলোর মতো বলে জানিয়েছেন তারা। এই সৌর লাইটশোটি সানস্পটের ২৫ হাজার মাইল উপরে আমাদের তারার পৃষ্ঠে একটি চৌম্বকীয় তারার পৃষ্ঠে হয়েছিলো। এর এক সপ্তাহ পরেই জ্যোর্তিবিজ্ঞানীরা রেডিও তরঙ্গের বিস্ফোরণ শনাক্ত করেছেন।

অতীতেও বিজ্ঞানীরা দূরবর্তী তারা থেকে অরোরার মতো রেডিও সংকেত শনাক্ত করেছেন। তবে এই প্রথমবার আমাদের সূর্য থেকে এ ধরনের সংকেত পাওয়া গেলো।

গত ১৩ নভেম্বর সাময়িকি নেচার অ্যাস্ট্রোনোমিতে বিজ্ঞানীদের এই আবিষ্কারের বিষয়টি প্রকাশিত হয়। নিউ জার্সির ইনস্টিটিউট অব টেকনোলজির সেন্টার ফর সোলার- টেরেস্ট্রিয়াল রিসার্চের (এনজেআইটি- সিএসটিআর) জ্যের্তিবিজ্ঞানী এবং নেচার অ্যাস্ট্রোনোমিতে প্রকাশিত লেখাটির প্রধান লেখক সিজেই ইয়ো বলেছেন, ‘ এটি কয়েক মিনিট বা ঘন্টাকাল স্থায়ী হওয়ার মতো সাধারন ক্ষনস্থায়ী সৌর রেডিও বিস্ফোরণের মতো নয়। এটি খুবই বিস্ময়কর আবিষ্কার যা নাক্ষত্রিক চৌম্বক প্রক্রিয়া সম্পর্কে আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করে দিতে পারে।’

পৃথিবীতে মেরুর কাছাকাছি বায়ুমন্ডলের মধ্যে ভেসে থাকা সৌর ধ্বংসবশেষের ফলাফল হিসেবে অরোরা সৃষ্টি হয়। যেখানে সক্রিয় চৌম্বকীয় ক্ষেত্রগুলো খুব দূর্বল অবস্থায় থাকে এবং অক্সিজেন ও নাইট্রোজেন অনুগুলিকে উত্তেজিত করে। এর ফলে অনুগুলো থেকে শক্তি নির্গত হয় আলো বিচ্ছুরিত হয়। এসময় আকাশজুড়ে রঙের লহরী দেখা যায়।

পৃথিবীর অরোরার মতো সানস্পটের অরোরা বিচ্ছুরণ হাজার হাজার কিলোকার্টজ থেকে প্রায় ১০ লাখ কিলোহার্টজ পর্যন্ত হতে পারে। সানস্পটের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চেয়ে কয়েক হাজারগুন শক্তিশালী হওয়ার ফলাফল এটি। বিপরীতে পৃথিবী থেকে বিচ্ছুরিত অরোরার ফ্রিকোয়েন্সি থাকে ১০০ থেকে ৫০০ কিলোহার্টজ।

লাইফসায়েন্স ডট কম/আরএপি

আরও পড়ুন

চীনে পারমাণবিক শক্তি সম্পন্ন কৃত্রিম সূর্য!

রাতেও পাওয়া যাবে সূর্যের আলো!

বাক্সবন্দী হবে সূর্যের শক্তি



from টেক শহর https://ift.tt/8s5Nd6J
নবীনতর পূর্বতন