টেকশহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বে প্রথমবারের মতো মহাকাশ থেকে পৃথিবীতে কার্বন নির্গমনের উৎস শনাক্তে সক্ষম স্যাটেলাইট উৎক্ষেপন করেছে বিলিয়নিয়ার ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স।
ভ্যানগার্ড নামের স্যাটেলাইটটি পৃথকভাবে কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র, বড় তেল পরিশোধনাগার, ইস্পাত কারখানাসহ অন্যান্য শিল্প থেকে দূষণ শনাক্ত করতে পারে।
গত ১১ নভেম্বর স্যাটেলাইটটি উৎক্ষেপন করা হয়। ভ্যানগার্ড স্যাটেলাইটটি ৩০০ মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। প্রতি দুই সপ্তাহ অন্তর পৃথিবীর প্রতিটি স্থানের ছবি নিবে স্যাটেলাইটটি।
কানাডাভিত্তিক কোম্পানি জিএইচজিস্যাট স্যাটেলাইটটি তৈরিতে অভিনব যন্ত্র ব্যবহার করেছে। এছাড়াও মিথেন গ্যাস নির্গমন শনাক্তের জন্য তৈরি করা স্যাটেলাইটগুলো আরো উন্নত করা হয়েছে। আরেকটি গ্রিণহাউস গ্যাস মিথেনের দূষণ পর্যবেক্ষণে ২০১৬ সালে প্রথম ক্লারি নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়।
এরপর থেকেই গ্যাস পাইপলাইন, ময়লা আবর্জনার স্তূপ এমনকি গোবর থেকে উৎপাদিত মিথেন গ্যাস শনাক্তের চমৎকার সক্ষমতার জন্য সুনাম অর্জন করে স্যাটেলাইটটি।
স্পেসএক্সের গবেষক দলটি তাদের যন্ত্র পুনরায় প্রশিক্ষিত করেছে, ওয়াইড অ্যাঙ্গেল ফ্যাব্রি পেরট ইন্টারফরমার নামে একটি উদ্ভাবনী ডিভাইসটি কার্বন ডাই অক্সাইড নির্গমনের স্থান ও পরিমান শনাক্ত করতে পারে।
জিএইচজি’র প্রেসিডেন্ট স্টিফেন জার্মাইন এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, প্রতিটি স্থানের উপর বাতাসের উচ্চতার সাথে আলো শোষনের ধরণ বিশ্লেষণ করে গ্রিণহাউস গ্যাস শনাক্ত করে। প্রতিটি রাসায়নিক অনু পৃথক পৃথকভাবে আলো শোষণ করে। এই পরিমাপ বিশ্লেষণ করে গবেষকরা নির্দিষ্ট ধরনের গ্যাসের উপস্থিতি ও পরিমান শনাক্ত করতে পারে।
স্পেস ডট কমকে তিনি আরো বলেছেন, ‘আমরা খুব নির্দিষ্ট শোষণ লাইন খুঁজছি। বায়ুমন্ডলে ছড়িয়ে পড়া গ্যাসের পরিমান নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যর আলো শোষণের সাথে সমানুপাতিক। ফলে আমাদের দৃষ্টিসীমায় থাকা জায়গার প্রতিটি পিক্সেল থেকে কার্বন ডাই অক্সাইডের পরিমান বের করতে পারি।’
চলতি বছরের জানুয়ারিতে নাসার অরবিটিং কার্বন অবজারভেটরি টু (ওকো-২) থেকে তথ্য সংগ্রহ করে ইউরোপের বৃহত্তম কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের কার্বন ডাই অক্সাইড নির্গমনের উঠানামা পর্যবেক্ষণ করা হয়। বিশ্বের মধ্যে এটিই ছিলো প্রথম। কিন্তু জিএইচজিস্যাটের নতুন স্যাটেলাইটের মাধ্যমে দৈনিক ভিত্তিতে গ্যাস নির্গমনের তথ্য পাওয়া যাবে।
স্পেস ডট কম/ আরএপি
from টেক শহর https://ift.tt/v5Ucy4o