গুগল স্টোরেজের সুবিধা পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আবারো গুগল ড্রাইভ স্টোরেজ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গুগল এবং হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দেয়া ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বর থেকেই হোয়াটসঅ্যাপের বেটা ব্যবহারকারীরা এ সুবিধা পেতে যাচ্ছেন। আর আগামি বছরের প্রথমার্ধ থেকে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল স্টোরেজের সুবিধা পাবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, স্টোরেজ ব্যবস্থাটি যখন কার্যকর হবে তার ৩০ দিন আগে গ্রাহকদের জানানো হবে। এ বিষয়ক নোটিফিকেশনটি সেটিংস-চ্যাট-চ্যাট ব্যাকআপ এই ব্যানারে থাকবে। মোবাইলে ডাটা থাকুক বা না থাকুক ছবি, ভিডিওসহ চ্যাট হিস্টোরিগুলো গুগল ড্রাইভ স্টোরেজে থেকে যাবে। নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস নেয়ার সময় ব্যাকআপের জন্য গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে না চায় তাহলে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার ব্যবহার করা যায়।

ওয়াইফাই টার্ন অন করা থাকলেই হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা যাবে। এই ব্যবস্থাটি তারবিহীনভাবে সরাসরি ট্রান্সফারের কাজ করে উভয় ফোনে ওয়াই-ফাই টার্ন অন করা থাকলেই হবে। গুগল আরো জানিয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ ব্যবস্থায় কোন পরিবর্তন হবে না।

এছাড়া স্টোরেজ সীমাবদ্ধতা অতিক্রম না হওয়া পর্যন্ত ক্লাউড ডাটা সেভ করে যেতেই থাকবে। হোয়াটসঅ্যাপ থেকে কিছু ডিলিট করা হলে এটি ক্লাউড ব্যাকআপ থেকেও ডিলিট হবে। এর সুবাদে ড্রাইভে জায়গা বের হবে। আর আরো বেশি স্টোরেজ প্রয়োজন হলে গুগল ওয়ান সাবসক্রিপশন ব্যবহার করা যাবে।

আরএপি



from টেক শহর https://ift.tt/OyBFhZc
নবীনতর পূর্বতন