টেকশহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েডের আদলে নিজস্ব অপারেটিং সিস্টেম হারমনিওএস চালু করতে যাচ্ছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্র ২০১৯ সালে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পর থেকে গুগল অ্যাপস ব্যবহার করতে পারছে না চীনের টেলিকমিউনিকেশন কোম্পানি হুয়াওয়ে। হুয়াওয়ের তৈরি ডিভাইসগুলোয় গুগল অ্যাপস না থাকায় অ্যান্ড্রয়েডের সাথে ক্রমে দূরত্ব সৃষ্টি হচ্ছে কোম্পানিটির।
মার্কিন নিষেধাজ্ঞার আগে হুয়াওয়ে ছিলো বিশ্বের সবচেয়ে বড় অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা। তুলনামূলক অনেক উন্নত স্মার্টফোন ব্যবহার করে চীনসহ পুরো বিশ্বে বেশ ভালো ব্যবসায়িক অবস্থান গড়ে তুলে হুয়াওয়ে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এ চিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যায়। নিষেধাজ্ঞার কারণে প্লে স্টোর না থাকায় হুয়াওয়ের নতুন ডিভাইসগুলোর বিক্রি হু হু করে কমতে থাকে। এ অবস্থায় নতুন ডিভাইসগুলোর জন্য বিকল্প অ্যাপ স্টোর এবং সফটওয়্যার অনুসন্ধানে ছিল হুয়াওয়ে।
২০২১ সালে ‘হারমনিওএস’ উন্মোচনের পর থেকে অ্যান্ড্রয়েডের জায়গায় একে স্থানান্তরের চেষ্টায় ছিলো হুয়াওয়ে। হারমনিওএস মূলত একটি অ্যান্ড্রয়েডভিত্তিক প্লাটফর্ম; যেখানে অ্যান্ড্রয়েডে পাওয়া যায় এমন সব সাইডলোডযোগ্য অ্যাপগুলোর লাইব্রেরী বজায় রেখেই সার্বিক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হবে।
চলতি বছরের শুরুতে হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্সের অংশ হিসেবে ‘হারমনিওএস নেক্সট’ ঘোষণা করা হয়। হুয়াওয়ে সেন্ট্রালের মতো আউটলেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নেক্সট’ হচ্ছে অ্যান্ড্রয়েড লাইব্রেরি ছাড়া হারমনিওএস অপারেটিং সিস্টেমের বিশুদ্ধ সংস্করণ।
চলতি সপ্তাহে প্রকাশিত সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রযুক্তি কোম্পানিগুলো নতুন হারমনি অ্যাপ তৈরি করতে পারবে এমন ডেভেলপারদের নিয়োগে ছুটছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়, নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা সব ডিভাইসে অ্যান্ড্রয়েডভিত্তিক অ্যাপগুলো সমর্থন অপসারণ করা হবে। আগামি বছরের শুরুতেই অ্যাপটির একটি ডেভেলপার প্রিভিউ আসবে বলে জানা গিয়েছে।
ইন্টারনেট/আরএপি
from টেক শহর https://ift.tt/YLjdD5a