টেকশহর কনটেন্ট কাউন্সিলর : আগামি ১ ডিসেম্বর থেকে দীর্ঘদিন অব্যবহৃত থাকা অ্যাকাউন্টগুলো ডিলিট শুরু করবে গুগল। এই শুদ্ধিকরণ কার্যক্রমের আওতায় গুগল ম্যাসেজ, গুগল ফটোস লাইব্রেরীজ, গুগল ক্যালেন্ডার এবং গুগল ডকস সবই পড়বে।
গুগল অ্যাকাউন্ট ডিলিট কার্যক্রমের সময় ঘনিয়ে আসছে
নিষ্ক্রিয় বা অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা গুগল অ্যাকাউন্টগুলো ডিলিট শুরুর কার্যক্রম হঠাৎ করেই হচ্ছে না। যেসব অ্যাকাউন্ট ডিলিট করা হবে সে বিষয়ে সতর্ক করে গত জুলাইয়ে ইমেইল পাঠিয়েছিলো গুগল। এই ইমেইলগুলোয় আরো বলা হয় যে অ্যাকাউন্টগুলোকে নিষ্ক্রিয় বলে মনে করা হচ্ছে সেগুলো ডিলিট করে দেয়ার আগে ‘বারবার সতর্কতামূলক ইমেইল’ পাঠানো হবে। এখন যদি বলা হয় বর্তমানে যেসব অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না সেখানে হয়তো মেইলটি পড়া হবে না।
এক্ষেত্রে গুগলেরও যুক্তি রয়েছে। গুগল জানিয়েছে রেকর্ডে থাকা রিকভারি অ্যাড্রেসে সতর্কীকরণ ইমেইলের নোটিফিকেশন পাঠানো হবে। অ্যাকাউন্ট খোলার পর আর কখনো ব্যবহৃত হয় নি ডিসেম্বরে এ ধরনের অ্যাকাউন্টগুলোই প্রথমে ডিলিট করা হবে।
আপনার জিমেইল এবং ফটোজ কি ঝুঁকিতে?
গুগল ফটোজের ব্যবহারকারীসহ মোট ২০০ কোটি ব্যবহারকারী উদ্বেগে রয়েছে। খুশীর খবর হচ্ছে নিরাপত্তা রক্ষার খাতিরেই গুগল এই শুদ্ধিকরণ কার্যক্রম পরিচালনা করবে; শুধুমাত্র নিষ্ক্রিয় পড়ে থাকা ব্যাক্তিগত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেই এ পদক্ষেপ বাস্তবায়িত হবে। আরো সুনির্দিষ্টভাবে বলা যায় কমপক্ষে দুইবছর যেসব অ্যাকাউন্ট সাইন ইন করা হয় নি সেগুলোই ডিলিট কার্যক্রমের আওতায় পড়বে। আপনি যদি এই জিমেইলটি ব্যবহার করে একবার হলেও কোন মেইল পড়েন বা কাউকে মেইল পাঠিয়ে থাকেন, গুগল ড্রাইভে কিছু স্টোর করে রাখেন অথবা অ্যাকাউন্টটি লগ ইন অবস্থায় গুগলে কিছু সার্চ করেন তাহলেও আপনার অ্যাকাউন্টটি ডিলিট হওয়া থেকে রক্ষা পাবে। গুগল বিজনেস অ্যাকাউন্টগুলো ডিলিট কার্যক্রমের আওতায় পড়বে না।
আসন্ন ঘটনার জন্য নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো সমঝোতার অপেক্ষা করছে
গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট রুথ ক্রচেলি বলেছেন মে মাসেই বলা হয়েছিল যদি কোন অ্যাকাউন্ট বর্ধিত সময়ে ব্যবহার না করা যায় তাহলে একে অবশ্যই সমঝোতা করতে হবে। অর্থাৎ দীর্ঘদিন কোন অ্যাকাউন্ট অব্যবহৃত থাকে তাহলে সেগুলোয় নিয়মিত সিকিউরিটি চেক হয় না, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় অবস্থায় থাকে না এবং এগুলোয় নিরাপদ নয় এমন পাসওয়ার্ড ব্যবহার করা হয়। ক্রচেলি আরো বলেছেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা গিয়েছে সক্রিয় অ্যাকাউন্টগুলোর তুলনায় নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোয় টু-স্টেপ ভেরিফিকেশন সেট আপ করার হার দশগুন কম। ফলে এসব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অন্যগুলোর তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে যেসব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ডিলিট না হওয়ার মতো আপোষের তালিকায় পড়বে সেগুলোর পরিস্থিতি রীতিমতো লটারি জেুার মতো।
জিমেইল এবং গুগল ফটোজ কনটেন্টগুলো ডিলিট হওয়া থেকে সুরক্ষায় কি করতে হবে?
জিমেইল অ্যাকাউন্ট, গুগল ফটোজ কনটেন্ট অথবা গুগল অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট যে কোন কিছু সুরক্ষার জন্য বাস্তবিক অর্থেই কিছু করার নেই। যদি আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে গত দুই বছরে যদি মাত্র একবারও সাইন ইন করে থাকেন তাহলে আপনি নিরাপদ। অন্যদিকে একের অধিক অ্যাকাউন্ট থাকলে তা চেক করে সাইন ইন করতে হবে। প্রতি ২৪ মাসে কমপক্ষে একবার সাইন ইন করা হয়েছে তা নিশ্চিত করলেই ডিলিট হওয়া থেকে অ্যাকাউন্টটি এবং এর সাথে সংশ্লিষ্ট কনটেন্টগুলো সুরক্ষিত থাকবে।
যদি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য মনে করতে না পারেন তাহলে গুগল অ্যাকাউন্ট রিকভারি প্রসেসের সাহায্য নেয়া যায়। তবে এ প্রক্রিয়ার জন্য একটি রিকভারি ইমেইল অথবা টেলিফোন নম্বরের প্রয়োজন হবে। এসব ক্ষেত্রে পরিচিত অ্যাড্রেস এবং নম্বর ব্যবহার করলে অনেকটাই নিশ্চিত থাকা যায়। ইমেইল অথবা এসএমএসের মাধ্যমে ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং এরপর একটি ভুল পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইনের চেষ্টা করা হলে পাসওয়ার্ড পুনরায় রিসেট করার সুযোগ আসবে।
ফোর্বস/আরএপি
from টেক শহর https://ift.tt/HmylYMb