নেটফ্লিক্সে জনপ্রিয় শো আসছে গেইম আকারে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মোবাইল গেইমের পরিসীমা আরো বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্ট্রিমিং সার্ভিস নেটফ্লিক্স। নিজস্ব প্লাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় শোগুলো গেইম আকারে প্রকাশ করা হচ্ছে। ফলে গ্রাহকরা খুব শিগগিরই মোবাইল গেইমে নেটফ্লিক্সের তৈরি আরো শো দেখতে পাবেন। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

মোবাইল গেইমিং নেটফ্লিক্সের জন্য পুরোপুরি নতুন কিছু না হলেও এখনো এটি কোম্পানিটির ব্যবসায়িক মডেলে কোন শক্তপোক্ত অবস্থান নিতে পারে নি। এই মুহুর্তে নেটফ্লিক্স অ্যাপ দিয়ে ব্যবহারকারীরা এক্সপ্লোরিং কিটেনস:দ্য গেম অর ঘোস্ট ডিটেক্টিভের মতো গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবেন।

অন্যদিকে নেটফ্লিক্স সাবস্ক্রাইবাররা তাদের স্মার্ট টিভি এবং কম্পিউটারে সরাসরি গেইম খেলতে পারবেন। এছাড়া সম্প্রতি কোম্পানিটি শুধুমাত্র আইওএস ডিভাইসগুলোর জন্য একটি কন্ট্রোলার অ্যাপ উন্মোচন করেছে যার মাধ্যমে প্লেয়াররা ফোনটিকে টিভির সাথে একটি গেইমপ্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন।

একেবারে শুরু থেকেই নিজেদের গেইমিং ডোমেইনের মধ্যে খেললে এজন্য গেইমসের জন্য কখনো চার্জ বা অতিরিক্ত ফি আরোপ করে নি নেটফ্লিক্স। ফোনে নেটফ্লিক্সের গেইম খেলতে চাইলে শুধুমাত্র সাবস্ক্রিপশন হলেই চলবে। যদিও এই ব্যবস্থা অদূর ভবিষ্যতে পরিবর্তন হবে কিনা বলা যাচ্ছে না কারণ জনপ্রিয় শোগুলোর ওপর ভিত্তি করে গেইম তৈরি শুরু করেছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্স প্লাটফর্মে বর্তমানে ৭০টি গেইম রয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ তা আরো বাড়ানোর পরিকল্পনা করছে তারা। এছাড়া ক্ল্যাসিক সলিটায়ারের মতো নন-শো সংক্রান্ত গেইমগুলোর লাইসেন্স প্রদান অব্যাহত রাখবে নেটফ্লিক্স।

দুই বছরেরও কম সময় ধরে মোবাইল গেইমিংয়ে নেটফ্লিক্সের ডাবলিং শুরু হয়েছে । এতো কম সময়ের মধ্যেই গেইম প্রকাশের দুনিয়ায় বেশ ভালো অবস্থান করে নিয়েছে কোম্পানিটি। ইতোমধ্যে প্রতিশ্রুতি অনুযায়ি নিজেদের জনপ্রিয় শোয়ের ওপর ভিত্তি করে গেইম তৈরি শুরু করেছে।

আরএপি



from টেক শহর https://ift.tt/O3Ht105
নবীনতর পূর্বতন