দেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক যাত্রা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে দেখলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আর এই সেবা বাংলাদেশে চালুতে শিগগির পাইলট কার্যক্রম শুরু হচ্ছে।

বুধবার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক বৈঠকে অংশ নেন ইলন মাস্কের স্পেস এক্সের সহযোগি প্রতিষ্ঠান স্টারলিংকের গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জোয়েল মেরিথ ও গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার পার্নিল উর্ধাওরেস।

Techshohor Youtube

এ বৈঠকের কথা উল্লেখ করে নিয়ে জুনাইদ আহমেদ পলক জানান, ভৌগলিকভাবে বিচ্ছিন্ন (hard to reach) বা দুর্যোগ কবলিত জনগোষ্ঠিকে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটে সংযুক্ত রাখতে তারা আলোচনা করেছেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্রুতই পাইলট কার্যক্রম শুরু হবে।

আইসিটি টাওয়ারের ছাদে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীকে স্টারলিংক ইন্টারনেটের ডিভাইস দেখাচ্ছেন স্টারলিংক কর্মকর্তা

স্টারলিংক কর্মকর্তারা ওই বৈঠকের সময় আইসিটি টাওয়ারের ছাদে স্টারলিংকের অ্যান্টেনা স্থাপন করেন। এতে ইন্টারনেটে দেড়’শ এমবিপিএস গতি পাওয়া গেছে।

পরীক্ষামূলক হিসেবে স্টারলিংকের দুটি ডিভাইসের একটি প্রত্যন্ত অঞ্চলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আরেকটি নারীদের প্রশিক্ষণে বাসে ব্যবহার করা হবে। এরপর ইন্টারনেটের দাম ও অন্যান্য নীতিগত বিষয় নিয়ে বিটিআরসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্টারলিংক কর্মকর্তাদের।

স্টারলিংক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তারা

বুধবার এই বৈঠকে বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফর উল্লাহ, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তাফা কামাল, এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মো: মামুনুর রশীদ ভূঁইয়া, ইডিসি প্রকল্পে প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহাসহ তথ্যপ্রযুক্তি বিভাগের আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ জুলাই ঢাকায় মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অফ কমার্সের ডেপুটি চিফ কাউন্সিল জো ইয়াংয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর আহবান জানিয়েছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



from টেক শহর https://ift.tt/EVyKdY7
নবীনতর পূর্বতন